শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

0
20
শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত সহিংস ঘটনার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত পুরোপুরি শেষ না হওয়ায় চূড়ান্তভাবে মোট নিহতের সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বিভিন্ন দাবিতে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে। ওই কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে।

রাতের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে শাপলা চত্বর এলাকা খালি করা হয়। এতে পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে অংশ নেয়। সেই অভিযানকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কার্যক্রম শেষ হলে বিস্তারিত তথ্য ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here