টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ২

0
39
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ২

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যমুনাগামী একটি ট্রাকের সঙ্গে রাবনা ফ্লাইওভারের ওপরে, একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও দুই জন আহত হন।

তিনি জানান, নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here