আটক ইরানি জাহাজের ২২ ক্রুকে পাকিস্তানে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

0
19
আটক ইরানি জাহাজের ২২ ক্রুকে পাকিস্তানে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই আটক একটি ইরানি কনটেইনার জাহাজের ২২ জন ক্রুকে পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টিকে আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ইসলামাবাদ।

সোমবার (৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ক্রুদের পাকিস্তানে স্থানান্তর করার পর তাদের ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া, জাহাজটিকে প্রয়োজনীয় মেরামতের পর পাকিস্তানের সমুদ্রসীমায় ফিরিয়ে এনে পরে এর মূল মালিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, এম/ভি তৌস্কা নামের ওই জাহাজটি গত মাসে ওমান উপসাগরে একটি অভিযানে আটক করা হয়, যা তেহরান দস্যুতা হিসেবে অভিহিত করেছিল।

ঘটনাটি এমন সময় ঘটল যখন আঞ্চলিক সমুদ্রপথ ও জ্বালানি পরিবহন নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here