মন্ত্রীদের এলাকাতেই বেশি উন্নয়ন হয়: গোলাম পরওয়ার

0
26
মন্ত্রীদের এলাকাতেই বেশি উন্নয়ন হয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘যারা যখন ক্ষমতায় যায়, সে দলের মন্ত্রীদের এলাকাতেই তখন উন্নয়ন বেশি হয়।’

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধিভুক্ত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে রেলওয়ে শ্রমিকরা ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন শ্রমিকস্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ‘সরকার গণতন্ত্র ও মুক্ত ট্রেড ইউনিয়নের কথা বললেও বাস্তবে ট্রেড ইউনিয়ন সংকোচনের নীতি গ্রহণ করছে।’

তিনি বলেন, ‘এখনও রেলওয়ে খাতে দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।’

নতুন সিটি করপোরেশন ও উপজেলা গঠনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে জামায়াত সমর্থন করে বলে উল্লেখ করেন তিনি। যেসব এলাকায় মন্ত্রী নেই, সেসব এলাকায়ও যেন নজর দেওয়া হয়, সে আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলেও এখনও বাস্তবে বৈষম্য দূর হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here