দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

0
3
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৯ জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ জন।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৩ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৫৩ জন। ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৭৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৫৩০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার ৮০০ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৮৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here