দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলের

0
1
দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান অব্যাহত থাকবে বলে পুনরায় ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এবস তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অবস্থান করবে। এই অঞ্চলটি উপকূলীয় এলাকা থেকে শুরু করে বউফোর্ট পাহাড়ি অঞ্চল পর্যন্ত বিস্তৃত বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় নিহত চার ইসরায়েলি সেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেওয়া ওই বার্তায় কাটজ বলেন, “আমরা আমাদের সৈন্য ও নাগরিকদের ক্ষতির মুখে ফেলতে দেব না। হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে তার জবাব কঠোর শক্তি প্রয়োগের মাধ্যমে দেওয়া হবে।”

ইসরায়েলের এ ঘোষণাকে দক্ষিণ লেবাননে তাদের সামরিক উপস্থিতি দীর্ঘায়িত করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কাও তৈরি হয়েছে।

এর আগে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here