ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাণঘাতী মার্কিন হামলায় বন্দর আব্বাস শহরের একটি বিমানবন্দর ও একটি রেল স্টেশন এবং হরমুজ প্রণালির কাছে দক্ষিণ ইরানের দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে এ সব তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি টেলিগ্রামে জানায়, বিমানবন্দরের আশেপাশে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দক্ষিণ-পূর্বে অবস্থিত ইরানশাহর বিমানবন্দরে অন্তত একটি মার্কিন শত্রু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
মেহর টেলিগ্রামে বলা হয়, কিছুক্ষণ আগে মার্কিন শত্রু বন্দর আব্বাস রেলওয়ে জংশন স্টেশনকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এই প্রতিবেদন অনুসারে, হামলায় দুজন ইরানি আহত হয়েছেন।
তবে, একটি সরকারি প্রতিবেদনে হরমুজগান প্রদেশের দুটি সেতুতে মার্কিন হামলার কথা বলা হয় এবং আইআরএনএ-কে উদ্ধৃত করে বলা হয়েছে, এতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।


