শেরপুরে বিস্ফোরক মামলায় আ. লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার

0
22
শেরপুরে বিস্ফোরক মামলায় আ. লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের হওয়া বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৃথক স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাদাইশপাড়া গ্রামের আলহাজ মোখলেসার রহমানের ছেলে মো. আব্দুল হান্নান তালুকদার (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ঘোলাগাড়ী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফরমান আলীর ছেলে মো. তোফাজ্জল হোসেন (৫৫)।

পুলিশ জানায়, আব্দুল হান্নান মামলার এজাহারভুক্ত আসামি এবং তোফাজ্জল হোসেন তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শনাক্ত হন।

২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের হওয়া এফআইআর নং-২৪ (জিআর নং-২৮৩/২০২৪) মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় রুজু করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here