১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

0
23
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২ আগস্ট) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত এ মূল্য অবিলম্বে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here