সমালোচনার জবাবে বাঁধন, ‘আমার জীবন আমি নিজেই চালাই’

0
24
সমালোচনার জবাবে বাঁধন, 'আমার জীবন আমি নিজেই চালাই'

নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক প্রশংসিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর পর প্রচলিত ধারার সিনেমায় তাকে দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন।

এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন বাঁধন। নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজের পছন্দ ও বিবেচনাকেই গুরুত্ব দেন।

বাঁধন লিখেছেন, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। তাই দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না।

তিনি আরও জানান, ‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হওয়া তার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। তবে গল্পটি তার ভালো লেগেছে এবং পুরো টিমের কাছ থেকে পাওয়া সম্মান ও সহযোগিতা তাকে মুগ্ধ করেছে।

অভিনেত্রী বলেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন ধরনের নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি কাজ তাকে নতুন অভিজ্ঞতা দিয়েছে, আর সেই অভিজ্ঞতাগুলোই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

নিজের বর্তমান জীবন নিয়েও সন্তুষ্ট বাঁধন। তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো কাজ করার চেষ্টা করবেন এবং নিজের পথেই এগিয়ে যাবেন।

উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমায় নাম ভূমিকায় থাকছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। সিনেমাটিতে আরও অভিনয় করবেন আমিন হান, ওমর সানী, রোজিনা ও আশীষ খন্দকারসহ অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here