তামিমকে সম্মাননা জানাচ্ছে বিসিবি

দেশের ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ব্যাটার তামিম ইকবালকে সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর আগে তামিমকে স্মারক তুলে দিবে বিসিবি।

0
80

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিংয়ের সব রেকর্ডের মালিক তামিম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তামিম। চলতি বিপিএলে তামিমের নেতৃত্বে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। গত আসরেও তামিমের অধীনে শিরোপা জিতেছিলো বরিশাল।

শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল বিপিএলের ফাইনালে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে বরিশাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here