অস্কার পেলো ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয় অস্কার ঘোষণা। এদিন চার ইসরায়েলি ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতার যৌথভাবে নির্মিত তথ্যচিত্রটি অস্কার পুরস্কার জিতে নেয়।

0
98
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এবারের ৯৭তম অস্কারের আসরে সেরা তথ্যচিত্রের জন্য পুরস্কার জিতেছে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’।

‘নো অন্য ল্যান্ড’ পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার একজন তরুণ ফিলিস্তিনি কর্মী আদ্রার গল্প অনুসরণে নির্মিত।

যখন ইসরায়েলি বাহিনী কর্তৃক বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদ্রার সম্প্রদায় বাঁচা মরার লড়াই করছে। শৈশব থেকেই আদ্রা সামরিক দখলে তার অঞ্চলে বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত হওয়ার সঙ্গে বড় হয়েছেন। স্বাভাবিকভাবে তার গল্প আর নির্মাণে সেগুলোর প্রভাব স্পষ্টতাকে নাড়া দিয়েছে।

আদ্রার প্রচেষ্টার প্রতি সমর্থনে এগিয়ে আসেন একজন ইসরায়েলি সাংবাদিক। ওই সাংবাদিক নিজেও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সাক্ষী। এই বৈষম্যের বিরুদ্ধে যিনি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন।

তথ্যচিত্রটি এর আগে প্রাক-অস্কার পুরস্কার বিভাগে বেশ প্রভাব বিস্তার করে এবং সম্মানিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here