ঠাকুরগাঁওয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় মাদক ব্যবসায়ী ছিনতাই

বুধবার (৫ মার্চ) দুপুরে ঠাকুরাগাঁও সদর উপজেলার পৌর শহরের গোবিন্দ নগর ওড়াওঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

0
87
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে আটক প্রিয় ইসলাম (১৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগিরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাহমুদা রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দ নগর এলাকায় মাদক ব্যবসায়ী প্রিয়র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে ১২ পিস ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। তাকে নিয়ে যাওয়া সময় তার সহযোগী আরিফ হোসেন (২৫), রাজা (২৩) ও বিজয় (২২) হঠাৎ করে হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় প্রিয়কে ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা ইউএনও কে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন এবং পরে একই এলাকায় আবারও অভিযান পরিচালনা করে ইমরান নামে এক মাদকসেবীকে আটক করেন।

পরে ইমরানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একমাস সশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here