রোহিঙ্গাদের খাবারে বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা জাতিসংঘের

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তা (রেশন) অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ।

0
70

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তা (রেশন) অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ।

সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ বিষয়ে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে জানিয়েছে।

বুধবার (৬ মার্চ)  শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমানকে দেয়া চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ (রেশন) অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ।

এর আগে ডব্লিউএফপি গত মঙ্গলবার মৌখিকভাবে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন কমানোর কথা জানিয়েছিল। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গারা রেশন হিসেবে মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে ৬ ডলার পাবেন

তহবিলের ঘাটতির কারণে ডব্লিউএফপি রোহিঙ্গাদের জন্য রেশন কমানোর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, চিঠিতে সংস্থাটি জানিয়েছে, তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে সাড়ে ১২ ডলার বরাদ্দ রাখার চেষ্টা করছে, কিন্তু তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here