জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালুর ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রমও শিগগিরই শুরু হবে।

0
282
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে আবারও ভর্তি পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ছাত্র-শিক্ষক সমাবেশে তিনি বলেন, আগামী বছর থেকে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রমও শিগগিরই শুরু হবে। সারাদেশে এলোমেলো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণে আড়াই হাজার কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত আলী, এবং স্থানীয় প্রশাসন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here