সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা মুহাম্মাদ সাইফুল্লাহ

তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি আল্লাহর অসীম রহমতে আশঙ্কামুক্ত আছেন এবং চোখের উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0
275

জনপ্রিয় ইসলামি বক্তা এবং নন্দিত খতীব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় তার গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনি বুকে, চোখে এবং পিঠে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই তাকে টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি আল্লাহর অসীম রহমতে আশঙ্কামুক্ত আছেন এবং চোখের উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

ফেসবুক পোস্টে তার ভক্ত-অনুসারীদের আতঙ্কিত না হয়ে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে বলা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, আমাদের সকলের প্রিয় দাঈ, সাহসী কণ্ঠস্বর, এবং নন্দিত খতীব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতকাল রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। ট্রাকের ধাক্কায় তার গাড়িটি ভেঙে যায়, তবে আল্লাহর দয়ায় তিনি এখন জ্ঞান ফিরে পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here