কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাতকে পুলিশে সোপর্দ

গাজীপুরের কালিয়াকৈরে সজীব হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। এসময় এলাকাবাসী ধাওয়া করে ২ ডাকাত সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

0
82

গাজীপুরের কালিয়াকৈরে সজীব হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। এসময় এলাকাবাসী ধাওয়া করে ২ ডাকাত সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজীব কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। এ ঘটনায় রয়েল মিয়া নামের অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।

পুলিশ জানায়, গাবচালা এলাকার সজীব হোসেন ও রয়েল মিয়া মাটি সরবরাহের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন তারা। পথে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে একদল ডাকাত।

এসময় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে এবং তাকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই সজীব নিহত হন।

অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে স্থানীয়রা ২ জনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here