চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

0
1
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে।

শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ১৬ বিজিবির অধীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত করে।

বিজিবি জানায়, ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তাদের কাঁটাতারবিহীন নিকটবর্তী অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৪ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। সে সময়ও টহলরত বিজিবি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাদের ভারতীয় সীমান্তে ফেরত পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here