বিএনপির জ্যেষ্ঠ নেতা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।’ তিনি বলেন, সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু উপদেষ্টারা সনদের বাইরে সিদ্ধান্ত নেওয়া নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন যা ঐকমত্যকে উপেক্ষা করছে।’
তিনি সরকারকে সতর্ক করে বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র হচ্ছে এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না তারা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।’ তাই সরকারকে সতর্ক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য নেতাও উপস্থিত ছিলেন।