যুদ্ধকালীন তথ্য ফাঁসের অভিযোগে ইরানে একজন গুপ্তচরের মৃত্যুদণ্ড

0
4
যুদ্ধকালীন তথ্য ফাঁসের অভিযোগে ইরানে একজন গুপ্তচরের মৃত্যুদণ্ড

ইরানের বিচার বিভাগের মিজান সংবাদ সংস্থা রবিবার (২৪ মে) জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তের নাম মোজতবা কিয়ান।

মিজানের তথ্য অনুযায়ী, কিয়ান ইরানের প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট তথ্য ‘শত্রুপক্ষের’ কাছে প্রেরণ করছিলেন। বিচার বিভাগের কর্মকর্তারা জানান, তেহরানের উপকণ্ঠে আলবোর্জ প্রদেশে সকালে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিচার বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, কিয়ান ইরানের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন কেন্দ্র সম্পর্কে গোয়েন্দা তথ্য মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের কাছে পৌঁছে দেন। তদন্তে প্রমাণিত হয়েছে যে, তিনি যুদ্ধকালীন সময়ে আটটি পৃথক বার্তায় প্রতিরক্ষা স্থাপনার স্থানাঙ্ক ও উৎপাদন ইউনিটের বিস্তারিত তথ্য প্রেরণ করেন।

বিচার বিভাগ আরও জানিয়েছে, কিয়ানের পাঠানো তথ্যের তিন দিন পর যেই স্থাপনার তথ্য তিনি দিয়েছিলেন, সেটি ‘শত্রুপক্ষের’ হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

সর্বোচ্চ আদালত আপিল খারিজ করে দেওয়ার পর তার মৃত্যুদণ্ড বহাল রাখে। গ্রেফতার থেকে মৃত্যুদণ্ড কার্যকর করতে মোট ৫০ দিনেরও কম সময় লেগেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here