সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

0
15
সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এই ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার দিবাগত মধ্যরাতে নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত আটজন।

খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here