সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার দাবি

0
26
সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার দাবি, অস্বীকার পুলিশের

সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সিলেট নগরে ফেরার পথে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার ব্যবহৃত গাড়ির গ্লাস ভেঙে গেছে এবং তিনি আহত হয়েছেন বলে দাবি করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন নাসিরুদ্দীন পাটোয়ারী।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জৈন্তাপুরের কর্মসূচি শেষে ফেরার পথে তার গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। হামলায় তিনি নিজে এবং সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। তাদের দুজনের হাত কেটে রক্তপাত হয়েছে বলেও স্ট্যাটাসে দাবি করেন তিনি। তবে কারা এ হামলা চালিয়েছে বা কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্ট্যাটাসে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এদিকে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সমাবেশ শেষে তারা নিরাপদেই জৈন্তাপুর ত্যাগ করেছেন। তাদের গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশের নিরাপত্তা ছিল। আমাদের ফোর্স তাদের জৈন্তাপুর গেট পর্যন্ত নিরাপদে পৌঁছে দিয়েছে। যদি তাদের গাড়িতে হামলা হতো অবশ্যই পুলিশ জানতো। এছাড়া ওই সময় এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল, রাস্তায় তেমন কোনো মানুষও ছিল না। তাই হামলার অভিযোগ সঠিক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here