হটাৎ যে কারণে ভারত যাচ্ছেন তামিম

0
24
হটাৎ যে কারণে ভারত যাচ্ছেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের উদ্যোগ এগিয়ে নিতে ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সম্প্রতি বোর্ড সভায় প্রকল্পটির অনুমোদনের পরই এই সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তামিমের। সফরে তিনি ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করবেন এবং সেখানে ব্যবহৃত প্রশিক্ষণ ব্যবস্থা ও অবকাঠামো সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন।

এই সফরে তামিমের সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এবং হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, পূর্বাচলে নির্মিতব্য ক্রিকেট এক্সিলেন্স সেন্টারে আন্তর্জাতিক মানের অনুশীলন সুবিধা, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, ফিটনেস ল্যাব, আধুনিক জিমসহ ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে।

বিসিসিআইয়ের সফল অবকাঠামো ও পরিচালনা পদ্ধতি সরেজমিনে দেখে সেই অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নে কাজে লাগাতে চায় বিসিবি।

এদিকে সফরের সময় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে তামিম ইকবালের বৈঠকের সম্ভাবনা থাকলেও, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ বা অন্য কোনো ক্রিকেটীয় বিষয়ে আলোচনা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here