হাম উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু

0
35
হাম উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৭৫ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৩ শিশু মারা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৩৬ হাজার ৩২০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন, গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫ জন।

আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৮ হাজার ৩৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৪ হাজার ১৪২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here