জাতীয়লিড নিউজসর্বশেষওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবারBy thedailysky - ১৪/১২/২০২৫057FacebookXPinterestWhatsApp ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে।রোববার (১৪ ডিসেম্বর) রাতে আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশনের এক কর্মকর্তা।ওই কর্মকর্তা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে। দুপুর দেড়টায় ওসমান হাদিকে নিয়ে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে যাবে।সূত্র: আমাদের সময়