অনিবার্য কারণে কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

0
35
অনিবার্য কারণে কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় মঙ্গলবারের পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টায় ভেড়ামারা এবং সন্ধ্যা ৬টায় কুমারখালী উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে কুষ্টিয়ার এই দুই উপজেলার কর্মসূচি আপাতত স্থগিত থাকছে। তবে বুধবার বিকেল ৩টায় মানিকগঞ্জের দৌলতপুর এবং সন্ধ্যা ৬টায় জেলা সদরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণে কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালীর কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ দুই উপজেলার নতুন সময়সূচি পরে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here