কুকুরের তাড়া খেয়ে বৃদ্ধের ঘরে আশ্রয় নিয়ে ধর্ষণের শিকার শিশু

0
21
কুকুরের তাড়া খেয়ে বৃদ্ধের ঘরে আশ্রয় নিয়ে ধর্ষণের শিকার শিশু

নেত্রকোনার বারহাট্টায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় কালি সাধন নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক কালি সাধন উপজেলার পাঁচরুখী গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি পাঁচরুখী শেখেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়েছিল শিশুটি। একপর্যায়ে কুকুরের তাড়া খেয়ে সে সাধনের বাড়ির বারান্দায় গিয়ে আশ্রয় নেয়। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটিকে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করেন সাধন।

পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় শিশুটি। বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযুক্তকে আটক করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে ঘটনার সত্যতা স্বীকার করতে দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন।’

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here