বিসিবিতে ইগোর জায়গা নেই, কঠিন সিদ্ধান্তের বার্তা তামিমের

0
24
বিসিবিতে ইগোর জায়গা নেই, কঠিন সিদ্ধান্তের বার্তা তামিমের

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রিকেটে কাঠামোগত পরিবর্তন, বোর্ডের ভাবমূর্তি উন্নয়ন এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তামিম ইকবাল। তার মতে, বোর্ড পরিচালনায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা অহংকারের কোনো জায়গা থাকা উচিত নয়।

বোর্ডে অতিরিক্ত জনবল রয়েছে বলেও মনে করেন তামিম। খরচ কমাতে প্রয়োজনে দীর্ঘদিন ধরে কাজ করা কিছু কর্মীকেও ‘গোল্ডেন হ্যান্ডশেক’ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। এমন সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক সমালোচনা হলেও তাতে বিচলিত হবেন না বলেও স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি।

খেলোয়াড়ি জীবন আর বোর্ড সভাপতির দায়িত্বের পার্থক্য তুলে ধরে তামিম বলেন, এখন তার ভাবনার কেন্দ্রে শুধু একটি দল নয়, পুরো দেশের ক্রিকেট। ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ না হলেও প্রতিষ্ঠান ও দেশের ক্রিকেটের স্বার্থে যোগ্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তিনি। নিজের অবস্থানকে বড় করে না দেখে প্রতিদিন নতুন কিছু শেখার মানসিকতা নিয়েই বিসিবিতে এসেছেন বলেও জানান তামিম।

আগামী তিন-চার বছরের মধ্যে দেশে অন্তত তিন-চারটি আধুনিক ক্রিকেট ফ্যাসিলিটি গড়ে তুলতে চান বিসিবি সভাপতি। তার লক্ষ্য, যেখানে ক্রিকেটাররা আগ্রহ নিয়ে গিয়ে নিজেদের উন্নত করতে পারবে এবং একজন সাধারণ ক্রিকেটারকে আরও ভালো মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here