রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ১৪ মামলার আসামিসহ গ্রেপ্তার ৮

0
31
রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ১৪ মামলার আসামিসহ গ্রেপ্তার ৮

রাঙামাটি শহরে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে ১৪ মামলার পলাতক আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কোতয়ালী থানা পুলিশের পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০), মো. কামরুল হাসান (৪০), মো. শরীফ (২১), আরিফুল্লাহ আসিফ (২৪), আরিফ (২৭), রয়েল বড়ুয়া (৩২), শামসুল আলম (৪০) ও মো. ফয়সাল মান্নান আরিফ (২৩)।

পুলিশ জানায়, ১৪টি মামলার পলাতক আসামি দিপুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে দাঙ্গাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও সেবন, প্রতারণা এবং মোটরসাইকেল চুরির অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলমান থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here