রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেপ্তার

0
29
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৭ টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৩৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৩৮ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি, ১টি মোটরসাইকেল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here