অর্জুন-সাহিবাকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন

0
1
অর্জুন-সাহিবাকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন

বলিউডে আবারও নতুন প্রেমের গুঞ্জন। মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পর থেকেই অভিনেতা অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছিল।

এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালি। লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে দুজনকে পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর ওয়ানডে ম্যাচ দেখতে রোববার লর্ডসে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর। গ্যালারিতে তার পাশের আসনেই বসেছিলেন সাহিবা বালি। দুজনকে একই ফ্রেমে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

সঙ্গে ছিলেন ভারতের সাবেক ক্রিকেট তারকা যুবরাজ সিংও। স্টেডিয়ামে একসঙ্গে বসে তাদের খেলা দেখার ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যা ঝড়ের বেগে ভাইরাল।

ভক্তদের নজর কেড়েছে দুজনের পোশাকের মিলও। কাকতালীয় হোক কিংবা পরিকল্পনা-দুজনকেই দেখা গেছে একই নীল রঙের পোশাকে।

গ্যালারিতে সাহিবা ও অর্জুনের খুনসুটি, হাসি-ঠাট্টা আর দারুণ রসায়ন দেখে অনুরাগী ও নেটিজেনরা হিসেব মেলাতে শুরু করেছেন। প্রশ্ন উঠছে, এই সমীকরণ কি শুধুই বন্ধুত্বের নাকি তার চেয়েও বেশি কিছু?

তবে দুজনের মেলামেশার এই ছবি একেবারে হঠাৎ করে আসা নয়। কিছু দিন আগেই অর্জুনের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি শুভেচ্ছা বার্তা দেন সাহিবা। যেখানে মজার ছলে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন সকলের সবচেয়ে প্রিয় বন্ধু… আর ওজন কমানো বন্ধ করো, একটু কেক খাও।’

জবাবে অর্জুনও বেশ মিষ্টি সুরেই মন্তব্য করেন, ‘তোমার জন্য অপেক্ষা করছি।’ তখন থেকেই তাদের রসায়ন নজরে আসছিল ভক্তদের, যা লর্ডসের গ্যালারিতে বাস্তবে রূপ পেতে দেখে চর্চা নতুন মোড় নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here