আজ ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার স্টিফেন কোহলার

0
5
আজ ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার স্টিফেন কোহলার

তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। আজ মঙ্গলবার কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের নৌবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশ আসবে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের তিন দিন পর মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা স্টিফেন কোহলার সফরে আসছেন। এতে সফরটির কৌশলগত গুরুত্ব আরো বেড়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগে ক্রমবর্ধমান গতি স্পষ্ট হয়েছে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড বলেন, সফরকালে অ্যাডমিরাল স্টিভ কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারি এবং সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা ও পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরো সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করা হবে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে জানা গেছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের নৌবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সফরটি এই অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরছে। একই সঙ্গে এটি ওয়াশিংটন ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।

স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও কৌশলগত সামরিক নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here