কারাগার থেকে পালাল ১ নারী বন্দি, বরখাস্ত ৭ জন

0
5
কারাগার থেকে পালাল ১ নারী বন্দি, বরখাস্ত ৭ জন

গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যায়।

এ ঘটনায় প্রাথমিকভাবে কারাগারের দায়িত্বে থাকা ৩ জন মেটন ও ৪ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জেল সুপার ও জেলারের কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া ওই বন্দির নাম রিম্পা (২১)।

তিনি মেহেরপুরের গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার একটি সি.আর. মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার থানায় মামলা দায়ের করেছে। গত বৃহস্পতিবার বিকেলে গণনার সময় বন্দির হিসাব না মেলায় ওই বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here