তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

0
2
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আবারও পানি বেড়েছে তিস্তা নদীতে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধির কারণে তীরবর্তী কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি প্রবেশ শুরু করেছে।

ডালিয়া পয়েন্টে সকাল ৯টায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে সকাল ৬টাতেও একই মাত্রায়, অর্থাৎ বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়।

পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।

ডিমলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি প্রবেশ শুরু হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৬টা থেকেই তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে রাতের দিকে পানির স্তর কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here