নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

0
19
নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর রাণীনগরে ১৩বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নিশান আলী (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ওই কিশোরীর পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক নিশান আলী উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।

জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী কিশোরী তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। এ সময় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে যায়। এর পর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় পর তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সাথে সাথে যুবক নিশানকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে এবং আগামীকাল তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here