পূর্ণিমার বিভিন্ন প্রশ্নে অকপটে জবাব শাকিব খানের

0
1
পূর্ণিমার বিভিন্ন প্রশ্নে অকপটে জবাব শাকিব খানের

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। অভিনেত্রী পূর্ণিমার উপস্থাপনায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’। যেখানে ব্যক্তিজীবন, প্রেম, অভিনয় ক্যারিয়ারসহ নানা জানা-অজানা বিষয় নিয়ে খোলামেলা আড্ডায় অংশ নিয়েছেন এই সুপারস্টার।

এক সময় বড় পর্দায় জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। নব্বই দশকের প্রাণোচ্ছ্বল এই নায়িকা এবং দেশের শীর্ষ নায়কের বন্ধুত্বপূর্ণ কথোপকথনে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো অনুষ্ঠান। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না, শাকিব-পূর্ণিমা জুটি একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছিল। সেই স্মৃতিচারণও উঠে এসেছে অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শুরুতেই ‘পরান যায় জ্বলিয়া রে…’ গানের সঙ্গে নেচে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা, যা দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে থাকবে। পুরো আয়োজনে রয়েছে শাকিব খানের জীবনের নানা অজানা গল্প, অভিনয়জীবনের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রসঙ্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here