সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জন খুন, আটক ১

0
16
সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জন খুন, আটক ১

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের ঘটনায় বাবুল নামে একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। এরপর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ঘটনাস্থলের পাশের একটি খালি জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে বুধবার সকালে ওই বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here