কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) সকালে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ সোহেলের বাড়ি কুমিল্লায়। তিনি দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে চকরিয়া এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তবে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগীরতে ফেরি করে জিনিস বিক্রি করেন।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, নিহতের সহকর্মীরা জানিয়েছে কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের হাতে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রবিবার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়ানাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


