নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ

0
256
নৌবাহিনী
নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগের জন্য ২০২৫-বি ডিইও ব্যাচের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার দুইটি শাখায় নারী ও পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ নভেম্বর থেকে এবং চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

নিয়োগের শাখা ও যোগ্যতা:
১. শিক্ষা শাখা (বিবিধ বিষয়)

পদ: পুরুষ ও নারী

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও মাস্টার্স। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও মাস্টার্সে সিজিপিএ ৩.০০। ইংরেজি মাধ্যমের জন্য ও-লেভেল এবং এ-লেভেলের নির্ধারিত গ্রেড আবশ্যক। বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন।

২. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)

পদ: পুরুষ ও নারী

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০। ইংরেজি মাধ্যমের জন্য নির্ধারিত গ্রেড আবশ্যক।

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ৫ বছরের জন্য ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে চাকরি স্থায়ীকরণের সুযোগ রয়েছে।

শারীরিক যোগ্যতা ও বয়স:
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।
বয়স: ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নৌবাহিনীর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪।

নৌবাহিনীর ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এবং দ্রুত আবেদন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here