মানিকগঞ্জে সকল নাগরিকের সমান অধিকার বিষয়ক সম- নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) ১২টার দিকে সদর উপজেলা প্রশাসনের হলরুমে এডাবের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এডাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এএসএম নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন।
স্টেপের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা সমাজ সেবা অফিসার রুশিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন নাহার, এডাবের সদস্য সচিব সঞ্জয় কুমার দাসসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, দেশের সকল শ্রেণি পেশার মানুষদেরকে সম অধিকার সম্পর্কে বেশি বেশি সচেতন হতে হবে। সরকারী পর্যায় থেকে জনগনের অধিকারের জন্য সচেতনতামূলক প্রচারনাসহ সব ধরনের সহযোগিতা করা হবে। তবে, জনগণের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে তাদেরকে বেশি বেশি সচেতনতামূলক কাজ করতে হবে।


