বেসরকারি সাউথইস্ট ব্যাংক অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেইল ব্যাংকিং ডিভিশন পদে একাধিক কর্মী নিয়োগে দেবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। মাসিক বেতনের পাশাপাশি বছরে দুটি উৎসব বোনাস ও পারফরম্যান্স বোনাস দেওয়া হবে।
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেইল ব্যাংকিং ডিভিশন
পদসংখ্যা: ১৬০ জন
যোগ্যতা: স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫–এর মধ্যে ২.০০ এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ–৪–এর মধ্যে ন্যূনতম ২.২৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ছয় মাস কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন–ভাতা: মাসিক বেতন ১৬,০০০ থেকে ২১,০০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস ও পারফরম্যান্স বোনাস দেওয়া হবে।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৪।


