সিলেটে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে র্যাব।
সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে দুই নেতার আটকের তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব (২৫) ও এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ (২৪)।
র্যাবের তথ্যমতে, সোমবার সকালে সিলেট নগরের দরগাহ গেট এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।


