অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ প্রতিনিধি দল। ভোটের মধ্য দিয়ে এদেশের জনগণের মতামত প্রতিফলিত হোক এমনটাই প্রত্যাশা সংস্থাটির।
মঙ্গলবার সকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে এসব জানান কমনওয়েলথ সচিবালয়ের সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসসি।
এসময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের নির্বাচনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। তারা নির্বাচনের বিষয়ে জানতেও আগ্রহী। এ সংক্রান্ত বিষয়ে মতামত আদান প্রদান হয়েছে। এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক সেটাই কমনওয়েলথ চায় বলেও জানান ড. বদিউল আলম মজুমদার।
কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসসি বলেন, অবাধ, সুষ্ঠু, ও স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ। এতে এদেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে কাজ করতে চাই। সব ধরনের সহায়তায় দিতেও আগ্রহী কমনওয়েলথ।


