চার দিন বন্ধের পর আরিচায় ফেরি চলাচল শুরু

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

0
216
আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু
আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজীরহাট নৌপথে চারদিন ফেরি চলাচল বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে, গত শনিবার সন্ধ্যা ছয়টা থেকে তৃতীয়বারের মতো ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টার দিকে ১৩টি পণ্যবাহী ট্রাক নিয়ে আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি চিত্রা।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু আব্দুল্লাহ জানান, ড্রেজিংয়ের মাধ্যমে বালু অপসারণ করা হয়েছে। আজ দুপুরের দিকে ধানসিঁড়ি, শাহ আলী, খানজাহান আলী ফেরি পণ্যবাহী ট্রাক বোঝাই করে কাজীরহাটের উদ্দেশ্য ছেড়ে যায়। কয়েকদিন ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল কয়েক শতাধিক পন্যবাহী যানবাহন।

এর আগে চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আরিচা এপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাঁধা সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধ করে দেয়।

প্রসঙ্গত, চলতি নভেম্বর মাসের ১ তারিখ শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘন্টা ও ৮ তারিখ শুক্রবার রাত ১১টা থেকে ৬১ ঘন্টা ২০ মিনিট নাব্য সংকটের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here