দুই গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায়। 

0
209

নরসিংদীর পলাশে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু নিহত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্য়ায় উপজেলার ডাংগা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের সাকিব ও একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের সিয়াম।

স্বজন ও স্থানীয়রা জানান, আজ সন্ধা সাড়ে পাঁচটায় তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম দুই বন্ধু মোটরসাইকেল করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সন্ধা ৬টার দিকে সান্তানপাড়ার সড়কের বিপরীত দিক আসা একটি ইটের ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে দুই বন্ধু। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটিকে জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here