ঈদুল ফিতর সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0
27
ঈদুল ফিতর সামনে রেখে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র রমজানের ১৩তম দিন পেরিয়ে চারদিকে ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে ক্ষণগণনা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার শতভাগ অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তবে অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীরা যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে পারবেন।

সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি চলবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত।

এদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট যাত্রীরা কিনতে পারবেন। কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই টিকিট বিক্রি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here