বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি আসছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, এবারের পর্বে থাকবে তারকায় ভরা অভিনয়শিল্পী দল। এই সিনেমার ঘোষণা ভক্তদের মধ্যে আগ্রহের ঝড় তুলেছে।
বুধবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমার কাস্ট সদস্যদের ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায় বলিউডের একঝাঁক তারকাকে।
সিনেমাটিতে এবার থাকছেন: অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ সহ আরও অনেকে। ছবিতে অভিষেক বচ্চনকে প্রধান চরিত্রের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরা হয়েছে।
এই সিনেমার জন্য বরাদ্দ বাজেট ৩০০ কোটি রুপি। এটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ‘হাউসফুল ফাইভ’ মুক্তি পাবে ২০২৫ সালের জুন মাসে, যা নিয়ে ভক্তদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।

