আ. লীগ শাসনামলে বছরে পাচার হয়েছে ১৪ বিলিয়ন ডলার

প্রতিবেদনটি রবিবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে এবং পরদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

0
254

বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রণীত শ্বেতপত্রের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে পুঁজি পাচারের ফলে প্রতি বছর গড়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার দেশ থেকে বেরিয়ে গেছে। বৈজ্ঞানিক পদ্ধতি, সরকারি নথি ও বৈশ্বিক প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে।

গত ২৮ আগস্ট গঠিত ১২ সদস্যের কমিটি তিন মাস সময় নিয়ে অর্থনৈতিক পরিস্থিতির বিস্তারিত চিত্র উপস্থাপন করেছে। তবে কমিটির সদস্যরা সময় স্বল্পতার কারণে অর্থ পাচারের প্রকৃত পরিমাণ নির্ধারণ করতে পারেননি।

টিআইবি তথ্য মতে, গত ১৫ বছরে প্রতি বছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। অপরদিকে,  গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি তথ্য: ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত কর ফাঁকি দিতে ভুল চালানের কারণে বাংলাদেশ গড়ে প্রতি বছর ৮.২৭ বিলিয়ন ডলার হারিয়েছে।

২৫০ পৃষ্ঠার এই প্রতিবেদনে অর্থনীতির বিভিন্ন দিক যেমন—জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, বৈদেশিক ভারসাম্য, ব্যাংকিং খাতের পরিস্থিতি, মেগা প্রকল্প, দারিদ্র্য ও সমতা—মোট ২২টি বিষয় বিশ্লেষণ করা হয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিটি কাজ করেছে।প্রতিবেদনটি রবিবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে এবং পরদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here