ভারতের জম্মু-কাশ্মীরে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা ১৯ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে, ভূপৃষ্ঠের ২০৯ কিলোমিটার গভীরে।
রাজ্যের সব এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, তবে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরের কোনো এলাকা থেকে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

