মুন্নী সাহা গ্রেপ্তার

0
196

টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক মুন্নী সাহাকে রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় বলে তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন নিশ্চিত করেছেন।

জানা গেছে, কারওয়ানবাজারে নিজের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গেলে জনতার তোপের মুখে পড়েন মুন্নী সাহা। পরে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তি এবং সাংবাদিকদের আসামি করা হয়েছে। এই মামলায় মুন্নী সাহাও অন্যতম আসামি।

মুন্নী সাহা সাংবাদিকতা শুরু করেন আজকের কাগজ দিয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি ভোরের কাগজ, একুশে টেলিভিশন, এটিএন বাংলা এবং সর্বশেষ এটিএন নিউজে কাজ করেছেন। ২০২৩ সালে এটিএন নিউজ থেকে পদত্যাগের পর তিনি ‘এক টাকার খবর’ প্ল্যাটফর্মে যুক্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here